বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পুঠিয়ায় দোয়া

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় পবিত্র কুরআন

2025-12-06T15:22:29+00:00
2025-12-06T16:00:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পুঠিয়ায় দোয়া
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৩:২২ পিএম   (ভিজিট : ১৩৬)
X

 বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার সকাল ৯ থেকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের আয়োজন পুঠিয়া নির্বাচনী কার্যালয়ে ২৫ টি মাদ্রাসার হাফেজদের দিয়ে ১০০ বার কোরআন খতম দেওয়া হয়।  

২৫ মাদরাসার ৩৭২ জন শিশু হাফেজ অংশগ্রহণ করেন এবং তারা পবিত্র কোরআন খতম করেন। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।  

এ সময় অধ্যাপক নজরুল ইসলাম বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছু দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাই তার সুস্থতা কামনায় নিষ্পাপ শিশুদের দিয়ে আমরা এই আয়োজন করেছি। সারাদেশে মানুষ তাঁর জন্য দোয়া করছে, যা প্রমাণ করে তিনি এখনও কোটি মানুষের হৃদয়ের নেত্রী। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy