টঙ্গীতে অসহায় মানুষের পাশে লায়ন্স ক্লাব

টঙ্গী (গাজিপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গীতে লায়ন ক্লাব অব ঢাকা ডায়নামিক সিটির উদ্যোগে এবং ওয়ার্ল্ড লায়ন সার্ভিস মাস কমিটির চেয়ারম্যান ও টঙ্গী পূর্ব

2025-12-06T15:40:58+00:00
2025-12-06T15:40:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে অসহায় মানুষের পাশে লায়ন্স ক্লাব
টঙ্গী (গাজিপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৩:৪০ পিএম   (ভিজিট : ৯৫)
X

টঙ্গীতে লায়ন ক্লাব অব ঢাকা ডায়নামিক সিটির উদ্যোগে এবং ওয়ার্ল্ড লায়ন সার্ভিস মাস কমিটির চেয়ারম্যান ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি, গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী  সরকার জাবেদ আহমেদ সুমনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসা শিবির–২০২৫ শনিবার  সকালেই সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম চলে আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে। এলাকার সর্বস্তরের মানুষ চিকিৎসা সেবার জন্য ভিড় করেন এবং বিনামূল্যে নানা ধরনের সেবা গ্রহণ করেন।

চিকিৎসা শিবিরে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকরা নারী-পুরুষ নির্বিশেষে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ঔষধ, রক্তের গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা,চক্ষু পরীক্ষা প্রদান করেন। সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় চক্ষু সেবায়। চক্ষু রোগীদের বিস্তারিত পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। ছানী রোগী নির্বাচন করে সম্পূর্ণ বিনামূল্যে ক্যাটারেক্ট অপারেশন, লেন্স প্রতিস্থাপন, এবং অপারেশনের পর ফ্রি খাবার ও কালো চশমা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান  ডাঃ নাজিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা, ওয়ার্ল্ড লায়ন সার্ভিস গনস্বাস্থ্য  কেন্দ্র, ডাঃ নাজনিন আহমেদ শায়লা, সদস্য সচিব, ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস কমিটি ও পরিচালক, গণস্বাস্থ্য  কেন্দ্র নাগর হাসপাতাল, জনস্বাস্থ্য কেন্দ্র সাবেক জয়েন সেক্রেটারি, সাবেক স্বাস্থ্য সচিব ড.এটিএম মোস্তফা কামাল, জনস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা.মোঃ  ইকবাল হোসেন, আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ  মোঃ আব্দুল রাজ্জাক, প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, এসময় সরকার জাবেদ আহমেদ সুমন, চেয়ারম্যান, ওয়ার্ল্ড লায়ন সার্ভিস মাস কমিটি এবং সভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপি অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার মৌলিক অংশ।

অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পৌঁছে দিতে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করি। এই চিকিৎসা শিবিরের মাধ্যমে অনেকেই চিকিৎসা, পরীক্ষা, ঔষধ এবং ছানী অপারেশনের মতো ব্যয়বহুল সেবা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন যা তাদের সাধ্যের বাইরে ছিল। তিনি আরও বলেন চিকিৎসকবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আজকের মানবিক কার্যক্রম সফল হয়েছে। জনগণের ভালোবাসাই আমাদের বড় শক্তি। ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। টঙ্গী এলাকাবাসীর জন্য এ বিনামূল্যে চিকিৎসা শিবির নিঃসন্দেহে একটি বড় মানবিক উদ্যোগ। বিশেষ করে ছানী অপারেশনের জন্য লেন্স প্রতিস্থাপন ও পরবর্তী সেবা সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। 

এ আয়োজনে সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্ব ও মানবিক প্রচেষ্টা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহ্বায়ক বেঞ্জির রহমান খান পিন্টু, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, ৫৭ নং বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম মিন্টু, যুবদল নেতা সাঈদ বিন রিগান সহ স্থানীয় নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy