ধামইরহাট সীমান্তে বিজিবি কতৃক ৩িজন চোরাকারবারি মাদকদ্রব্যসহ আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজন চোরাকারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।৬ ডিসেম্বর রাত আনুমানিক ২টা

2025-12-06T16:30:51+00:00
2025-12-06T16:30:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধামইরহাট সীমান্তে বিজিবি কতৃক ৩িজন চোরাকারবারি মাদকদ্রব্যসহ আটক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৪:৩০ পিএম   (ভিজিট : ৫৮)
X

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজন চোরাকারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

৬ ডিসেম্বর রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আত্রাই নদীর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোনসহ তিনজন চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—
(১) মো. দেলোয়ার হোসেন (৩২), পিতা- মো. হাফিজ উদ্দিন, গ্রাম- গুণবর্মতা,
(২) মো. সুলতান মাহমুদ (২৮), পিতা- মো. মুনতাজ, গ্রাম- দেবীপুর,
(৩) মো. জাবেদুল ইসলাম (৩৬), পিতা- মো. ময়েন উদ্দিন, গ্রাম- দক্ষিণ খণ্ডা।
তিনজনই ধামইরহাট উপজেলার বাসিন্দা এবং নওগাঁ জেলার অন্তর্গত।

আটককৃত আসামিসহ উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামাল নিয়মিত মামলার মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার ৮০০ টাকা।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু চোরাচালান, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy