চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি বিশেষ তথ্যের ভিত্তিতে আজ ০৬ ডিসেম্বর হাকিমপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর

2025-12-06T17:53:27+00:00
2025-12-06T17:53:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১৪৩)
X

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি বিশেষ তথ্যের ভিত্তিতে আজ ০৬ ডিসেম্বর হাকিমপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শাহাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে। 

বিজিবি আনুমানিক রাত ৪ টায় অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ তৈমুর রহমানের ছেলে মোঃ রজদুল (৩০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরবাগডাঙ্গা ইউনিয়নের বড়গোটাপাড়া গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে  মোঃ শাকিল (৩২) সহ ০৪টি ভারতীয় গরু, ০১টি মোটরসাইকেল ও ০২টি মোবাইলসহ আটক করতে সক্ষম হন। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত  মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

আটককৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত গরু, মোটরসাইকেল ও মোবাইল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। যার আনুমানিক সিজার মূল্য ৭ (সাত) লক্ষ টাকা। 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা সহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy