৪০ দিন জামাতে নামাজ আদায়ে কিশোরদের বাইসাইকেল উপহার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

উত্তরার সিটি ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগে টানা ৪০ দিন ফজর ও এশার নামাজ জামাতে আদায় করায় ২০০ শিশু-কিশোরকে বাইসাইকেল

2025-12-07T10:33:05+00:00
2025-12-07T10:41:07+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ধর্মীয় অনুশীলনে উৎসাহ
৪০ দিন জামাতে নামাজ আদায়ে কিশোরদের বাইসাইকেল উপহার
উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৩ এএম  আপডেট: ০৭.১২.২০২৫ ১০:৪১ এএম  (ভিজিট : ৫২)
X

উত্তরার সিটি ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগে টানা ৪০ দিন ফজর ও এশার নামাজ জামাতে আদায় করায় ২০০ শিশু-কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

কিশোরদের মাঝে ছিলো উচ্ছ্বাস, আর অভিভাবক ও স্থানীয়রা প্রশংসা করেছেন এমন ধর্মীয়-সামাজিক উদ্যোগকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপদেষ্টা মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ড. আবুল হাসান মোঃ সাদেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি নুরুল ইসলাম, ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, উত্তরা ৪ নং সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মর্তুজা আলী, ফুলকুঁড়ি আসরের সাবেক প্রধান পরিচালক এস এম মিজানুর রহমান, উত্তরা ৪ নং সেক্টর জামে মসজিদের সভাপতি জোয়ার্দার শাহরিয়ার কাশেমসহ সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক ব্যক্তিত্বরা।

বক্তারা বলেন, শিশু-কিশোরদের মসজিদমুখী করতে পরিবার, সমাজ ও স্থানীয় সংগঠনের যৌথ উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথি প্রফেসর ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক বলেন, “আজকাল বিভিন্ন প্রতিযোগিতা হলেও নামাজের প্রতিযোগিতা নেই। সিটি ক্লাবের এ আয়োজন সেই ঘাটতি পূরণ করেছে।” 

তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করে পরিবারকে ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি অধ্যক্ষ আশরাফুল হক বলেন, “নামাজের অর্থ জানা জরুরি। দুনিয়ার সাইকেলের চেয়েও উত্তম পুরস্কার আখিরাতে অপেক্ষা করছে।” তিনি নারীদের জন্য মসজিদে আলাদা নামাজের ব্যবস্থার কথাও উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন উত্তরা এলাকায় ধর্মীয় অনুশাসন চর্চা, নৈতিক বিকাশ ও কিশোরদের মসজিদমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy