গাজীপুরে কৃষককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মো. মনির মোল্লা (৫২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যার পর

2025-12-07T11:12:12+00:00
2025-12-07T11:12:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুরে কৃষককে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ এএম   (ভিজিট : ৩৭)
X

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মো. মনির মোল্লা (৫২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যার পর স্থানীয় নাগরী ইউনিয়নের পারাবর্তা এলাকায় থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মনির মোল্লা পারাবর্তা এলাকার মৃত হাশেম মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় এলাকাবাসী পারাবর্তা এলাকায় থাকা বন বিভাগের খোলা জায়গায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। স্থানীয় লোকজন তাকে শনাক্ত করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।

পুলিশের ভাষ্য, ধারালো অস্ত্র দিয়ে নিহতের দুই পা কেটে ফেলা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে নিয়ে এসে প্রথমে কুপিয়ে এবং পরে দুই পা কেটে তাকে হত্যা করা হয়। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy