প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৫১ পিএম (ভিজিট : ১৫২)

X
কক্সবাজারের ঈদগাঁও থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা থেকে আসা ইন্সপেক্টর এটিএম শিফাতুল মজুমদারকে।
৭ ডিসেম্বর( রবিবার) ঈদগাঁও থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে এটিএম শিফাতুল মজুমদার দায়িত্বভার গ্রহণ করেন।
একই আদেশে ইন্সপেক্টর এটিএম শিফাতুল মজুমদারকে ঈদগাঁও থানায় ও ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিনকে মিরসরাই থানায় নতুন ওসি হিসাবে পদায়ন করেন।
কক্সবাজার জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ঈদগাঁও থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মজুমদার ইতিপূর্বে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রংপুর রেঞ্জসহ একাধিক ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার বাড়ি নীলফামারী জেলায়।
নতুন ওসি এটিএম শিফাতুল মজুমদার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ঈদগাঁওবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।