আখাউড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কলেজপাড়ায় বাঁধন

2025-12-07T13:42:12+00:00
2025-12-07T13:42:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১:৪২ পিএম   (ভিজিট : ৫৬)
X

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কলেজপাড়ায় বাঁধন কমিউনিটি সেন্টারে শনিবার সন্ধ্যায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির সাবেক সহ সভাপতি নাসীর উদ্দিন হাজারী, যিনি বলেন, “মানুষের ভালোবাসা ও দোয়ার বরকতে আল্লাহ তাঁকে বাঁচিয়ে রেখেছেন। আমরা দোয়া করি, আল্লাহ পাক তাঁকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বহু মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল ফারুক বকুল।

অনুষ্ঠানটি ছাত্রদল নেতা জহিরুল ইসলাম রনি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন, ছাত্রদল নেতা মোবাশ্বের আহমেদ, মামুন আহমেদ, লুৎফর আমীন এবং মো. রিফাত। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন উলামা দলের সভাপতি হাফেজ মাওঃ মো. রাসেল মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদল নেতা মায়েদুল ইসলাম শাওন।

এদিকে, একই দিনে মোগড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy