পাকুন্দিয়ায় নবাগত ইউএনওর যোগদান
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:১১ পিএম (ভিজিট : ১২০)

X
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রুপম দাস। সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এ সময় নবাগত ইউএনওকে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান । তাকে বরণের সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন তিনি।