টঙ্গিবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের সিকদার বাড়ীতে দেশ ও প্রবাসে মানব সেবার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী

2025-12-07T15:28:39+00:00
2025-12-07T15:28:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গিবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:২৮ পিএম   (ভিজিট : ২৪৭)
X

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের সিকদার বাড়ীতে দেশ ও প্রবাসে মানব সেবার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 

শনিবার (৬ ডিসেম্বর) রাত ৭টার সময় আয়োজন করা হয়েছে।শহিদুল শিকদারের সভাপতিত্বে, মজিবুর শিকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট আব্দুস সালাম আজাদ। বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করছি। এ জন্য সকল নেতাকর্মী ও দেশের মানুষের কাছে দোয়া চাই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সহ-সভাপতি আক্তার লাকুরিয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান ইকো, উপজেলা যুবদলের সদস্য সচিব মহাসিন খান বাবু, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কানুন গোলজার, সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আহ্বায়ক সুইজারল্যান্ড বিএনপি ত্রয়োদশ নির্বাচনী পরিচালনা কমিটির আল-আমিন সিকদার, সহযোগিতায় ছিলেন, যুববিষয়ক টঙ্গিবাড়ী উপজেলা ইকবাল হোসেন সিকদার, টঙ্গিবাড়ী উপজেলা যুবদল সদস্য মোঃ আসলাম সিকদার, দিঘীর পাড় ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল মিয়ান। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy