শান্তিগঞ্জে প্রায় ১০কোটি টাকার সড়ক প্রকল্পে চাঁদা দাবির অভিযোগ

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ তেহকিয়া থেকে শিমুলবাক গ্রাম পর্যন্ত ২ কিলোমিটার ৫০ মিটার দীর্ঘ সড়ক

2025-12-07T15:50:03+00:00
2025-12-07T15:50:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তিগঞ্জে প্রায় ১০কোটি টাকার সড়ক প্রকল্পে চাঁদা দাবির অভিযোগ
সোহেল তালুকদার, শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৫০ পিএম   (ভিজিট : ৯৩)
X

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ তেহকিয়া থেকে শিমুলবাক গ্রাম পর্যন্ত ২ কিলোমিটার ৫০ মিটার দীর্ঘ সড়ক নির্মাণ প্রকল্পে চাঁদা দাবির অভিযোগ উঠেছে শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিনুর রহমান শাহিনের বিরুদ্ধে। প্রকল্পটির মোট ব্যয় ৯ কোটি ৬৬ লাখ টাকা।

উপজেলা প্রকৌশল (এলজিইডি) কার্যালয় সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে মাটি ভরাট, প্রটেকশন ওয়াল, কালভার্ট ও আরসিসি ঢালাইসহ সড়ক নির্মাণের কাজ পায় ভৈরবের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মমিনুল হক এম এ ওয়াহেদ জেবি। চুক্তি অনুযায়ী চলতি বছরের ১৯ নভেম্বর কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতায় তা সম্পন্ন হয়নি।

সরেজমিনে দেখা গেছে, তেহকিয়া গ্রামের অংশে বর্তমানে প্রটেকশন ওয়াল ও সিসি ব্লকের কাজ চলছে। স্থানীয়রা জানায়, কাজের গুণগত মান ভালো রয়েছে এবং নিয়মিত তদারকি করা হচ্ছে।

গ্রামবাসী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি অভিযোগ করেন, চেয়ারম্যান শাহিনুর রহমান প্রকল্প বাস্তবায়নে বাধা দিচ্ছেন এবং ১ কোটি টাকা চাঁদা দাবি করেছেন। টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকির কথাও তারা উল্লেখ করেন।

অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, তিনি কোনো চাঁদা দাবি করেননি। কাজের মান ভালো নয় বলে তিনি প্রকৌশল দপ্তরকে অবহিত করেছেন মাত্র।

উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম জানান, কাজ ওয়ার্ক অর্ডার অনুযায়ী করা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো অনিয়ম পাওয়া যায়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাঁদা দাবির বিষয়টি তাকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy