লাখাইয়ে মুক্ত দিবস-২০২৫ পালিত

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের লাখাই মুক্ত দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় লাখাই উপজেলা পরিষদের

2025-12-07T16:06:49+00:00
2025-12-07T16:06:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাখাইয়ে মুক্ত দিবস-২০২৫ পালিত
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৪:০৬ পিএম   (ভিজিট : ৪০)
X

হবিগঞ্জের লাখাই মুক্ত দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় লাখাই উপজেলা পরিষদের সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লাখাই উপজেলার মুক্ত হওয়ার ইতিহাস, তৎকালীন পরিস্থিতির বাস্তব চিত্র এবং এর তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, ৭ ডিসেম্বর লাখাইবাসীর জন্য একটি গৌরবময় দিন, যা প্রত্যেক প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা প্রয়োজন।

আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত হয় লাখাই থানা সদর। একই সময়ে মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াস আহমেদের নেতৃত্বে উপজেলার পূর্বাঞ্চল হানাদার মুক্ত করা হয় এবং রাজাকার বাহিনীকে হটিয়ে বুল্লা বাজার দখল করে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প স্থাপন করা হয়।

পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের পশ্চিমাঞ্চলের কমান্ডার সৈয়দ শফিকুল ইসলামের নেতৃত্বে থানা সদরে অবস্থানরত পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ওইদিন বিকেলে উপজেলার জিরুন্ডা খেলার মাঠে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা ১২৯টি অস্ত্র জমা দিয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ শফিকুল ইসলামের কাছে আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে সম্পূর্ণভাবে হানাদারমুক্ত হয় লাখাই উপজেলা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy