লক্ষ্মীপুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

নোয়াখালীর আলায়াপুরের একটি কবরস্থান থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে জেলার বেগমগঞ্জ

2025-12-07T16:18:15+00:00
2025-12-07T16:18:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৪:১৮ পিএম   (ভিজিট : ৭৭)
X

নোয়াখালীর আলায়াপুরের একটি কবরস্থান থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে জেলার বেগমগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এরমধ্যে ৫টি রাইফেল ও ১টি এলজি রয়েছে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুরে (চন্দ্রগঞ্জ পূর্ব বাজার) অভিযান চালায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ। পরে একটি কবরস্থান থেকে কাগজে মোড়ানো ৬ টি প্যাকেটে উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে ৫টি রাইফেল ও ১টি এলজি ছিল। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে চন্দ্রগঞ্জ এর সীমান্তবর্তী এলাকা বেগমগঞ্জ'র একটি কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। ভোরবেলা চালানো অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আলায়াপুরের কবরস্থান থেকে উদ্ধারকৃত ৬টি অস্ত্র জব্দ করা হয়েছে। তবে অস্ত্রগুলো কবরস্থানে কারা রেখেছেন, সেটি জানা যায়নি। তবে পুলিশ কাজ করছে, এরসাথে জড়িতদের খুঁজে বের করতে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy