কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কলমাকান্দায় ঐতিহাসিক ৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর)

2025-12-07T16:38:02+00:00
2025-12-07T16:38:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১০৫)
X

নেত্রকোনার কলমাকান্দায় ঐতিহাসিক ৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল ইসলাম-এর নেতৃত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী চাঁন মিয়া। আলোচনা সভা সঞ্চালনা করেন মোস্তাক আহমেদ পলাশ।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি মো. আলমগীর তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মণ্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক হাসান সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ইয়াসির আরাফাত, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সদর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান মোল্লা এবং বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী প্রমুখ।

বক্তারা ৭ ডিসেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy