বরিশালে স্থানীয়দের তোপের মুখে এবি পার্টির ফুয়াদ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির

2025-12-07T17:34:35+00:00
2025-12-07T17:34:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে স্থানীয়দের তোপের মুখে এবি পার্টির ফুয়াদ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১২৭)
X

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় ফুয়াদকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে মিছিল করে বিএনপি নেতারা। 

রোববার দুপুরে বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিস্তি প্রস্তর উদ্বোধন পরবর্তী এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল ত্যাগ করেন ব্যারিস্টার ফুয়াদসহ এবি পার্টির নেতা-কর্মীরা।

এ বিষয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আজ এই উদ্বোধন অনুষ্ঠানটি পণ্ড করতে চেয়েছিল কিছু লোক। যেমনটা হয়েছে মুলাদীতে। ব্রিজটি নির্মাণের জন্য চিনা একটি কোম্পানি টেন্ডার পেয়েছে। তাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন। তবে এখানে জেলা উপজেলার কথা বলা হয়নি। ব্রিজটি হলে এলাকার উন্নয়ন হবে।’ 

এদিকে এ ঘটনার পর বরিশালের মীরগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের ওপর সন্ত্রাসী হামলা ও হেনস্তা চেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলের ডাক দেয় এবি পার্টি। কেল পৌনে ৪টায় দলটির সহকারী প্রচার সম্পাদক ইসলাম আজাদের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বরিশালের মীরগঞ্জে সেতুর ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নাল আবেদীনের অনুসারীরারা হামলা করার চেষ্টা ও হেনস্তা করেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এবি পার্টি। 

তবে এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy