কেরানীগঞ্জে সরকারি দপ্তর ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে ডিসির মতবিনিময়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার

2025-12-07T17:47:44+00:00
2025-12-07T17:47:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে সরকারি দপ্তর ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে ডিসির মতবিনিময়
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৬১)
X

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম। তিনি বলেন, সেবার মান বাড়াতে গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অত্যন্ত জরুরি। এতে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হয় এবং জনসেবার কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়ে ওঠে।

সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, উপজেলা প্রকৌশলী আরিফুল রহমান, কৃষি কর্মকর্তা মহুয়া মুনমুন, প্রাণিসম্পদ কর্মকর্তা সাত্তার বেগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।

এছাড়া কেরানীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের প্রশাসক, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা সভায় অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy