মামলার কারণে শিক্ষকদের পদোন্নতি করা যাচ্ছে না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটি মামলার কারণে ৩২ হাজার সহকারী শিক্ষকদের

2025-12-07T17:50:32+00:00
2025-12-07T17:50:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মামলার কারণে শিক্ষকদের পদোন্নতি করা যাচ্ছে না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৫০ পিএম   (ভিজিট : ৮৫)
X

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটি মামলার কারণে ৩২ হাজার সহকারী শিক্ষকদের পদোন্নতি করা যাচ্ছে না। যার ফলে সহকারী শিক্ষক পদেই তাদেরকে অবসর গ্রহণ করতে হচ্ছে। শিক্ষকদের পদোন্নতিতে, যদি বাধাগ্রস্থ না হতো আরও ৩২ হাজার বেকারদের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হতো। সরকার ওই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছেন।

রবিবার ১ টার দিকে উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি জানান, নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়াসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয় গুলোতে শিক্ষক সংকট রোধ করা হবে। 

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপজেলার উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, অবকাঠামো ও অফিসরুম পরিদর্শন করেন। এছাড়াও বাতিঘর ও সী-বিচ ঘুরে দেখেন তিনি।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সহধর্মিনী ডা. রমা সাহা, ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজা, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়া, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী (ভুমি) কমিশনার মোহাম্মদ সাকিব উল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, উপজেলা প্রকৌশলী আবুছদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মোহাম্মদ ফরহাদ মিয়াসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy