নির্বাচন যত বিলম্ব হবে সংকট ততোই প্রকট হবে কুড়িগ্রামে: মাহমুদুর রহমান

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রাম সফরে এসে বলেছেন, আগে নির্বাচন কমিশন চলতি

2025-12-07T18:15:19+00:00
2025-12-07T18:15:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন যত বিলম্ব হবে সংকট ততোই প্রকট হবে কুড়িগ্রামে: মাহমুদুর রহমান
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:১৫ পিএম   (ভিজিট : ১৩৫)
X

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রাম সফরে এসে বলেছেন, আগে নির্বাচন কমিশন চলতি মাসের ৭/৮ তারিখে তফসীল ঘোষণা করবে বলেছিল, পরে শোনা গেছে ১১ তারিখে হবে। এখন পত্রিকায় কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে মন্তব্য করবেন না, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মান্না বলেন, “রোজার আগে নির্বাচন হওয়া জরুরি। নির্বাচন যত বিলম্ব হবে, শঙ্কা তত বাড়বে।”

তিনি এও উল্লেখ করেন, “এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের জোটে বেগম খালেদা জিয়ার অসাধারণ অবদান রয়েছে। তিনি অনেক কষ্ট ও নির্যাতন সহ্য করেছেন। আমরা চাই তিনিও নির্বাচনী প্রক্রিয়ায় থাকুন। তবে তার স্বাস্থ্য সম্পর্কে সবার মাঝে শঙ্কা রয়েছে, যা নির্বাচনের অবস্থায় কোনো পরিবর্তন আনতে পারে কিনা তা আমাদের চিন্তায় আছে। আমাদের কামনা, তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে।”

মান্না বলেন, “পনের বছরের লড়াইয়ে আমাদের সঙ্গে বিএনপি ও অন্যান্য দলও ছিল। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত নির্বাচনী সমঝোতা গড়ে ওঠেনি। আমরা এককভাবে কিছু করতে চাই না।”

রোববার বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে মান্না সাংবাদিকদের এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক শহিদুল্ল্যা কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম, জেলা কমিটির সদস্য সচিব জোহবাদুল ইসলাম বাবলু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা জেলা শহরের কলেজ মোড়ে স্বাধীনতার বিজয়স্তম্ভে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy