আইএসইউর উদ্যোগে বরুড়ায় শীতবস্ত্র বিতরণ

বরুড়া প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার বরুড়ায় 'ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতি'র আয়োজনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি(আইএসইউ) ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে

2025-12-07T18:28:24+00:00
2025-12-07T18:28:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইএসইউর উদ্যোগে বরুড়ায় শীতবস্ত্র বিতরণ
বরুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮ পিএম   (ভিজিট : ৫৬)
X

কুমিল্লার বরুড়ায় 'ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতি'র আয়োজনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি(আইএসইউ) ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। ৭ ডিসেম্বর (রবিবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদ ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজিং ম্যানেজার ও ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরদার , ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শিক্ষক মো: মুজিবুর রহমান মজুমদার, ডাকসুর এফ রহমান হলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোবাশিরুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক মো: মাহাদী হাসান অনিক, সাবেক সভাপতি গাজী ওবায়দুল হক, মো: ইয়াসিন মিয়া, ইদ্রিস তালুকদার, সাখাওয়াত অভি, সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির সবুজ, সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম। ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির টিটু রঞ্জন, নাজিমুন আক্তার সুমাইয়া, জাবিন তাসনিম, সাজ্জাদুর রহমান, আনোয়ার হোসেন, আহসান হাবিব, সাদনান হাসান সামির, সাবেক সাধারণ সম্পাদক শাহপরান, বরুড়া উপজেলা সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মানবিক দৃষ্টান্ত। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয়। স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও আইএসইউর বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান দীর্ঘদিন ধরে বরুড়ার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- এই উদ্যোগ তাঁর মানবিক দর্শনেরই ধারাবাহিকতা। ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

৭ ডিসেম্বর দিনব্যাপী বরুড়ার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কম্বল, মোজা, সোয়েটারসহ ১৫,০০০ পিস শীতবস্ত্র বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy