‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে শেরপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার দুপুরে সদর উপজেলা প্রশাসন ও যুব

2025-12-07T18:46:14+00:00
2025-12-07T18:46:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে শেরপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৬ পিএম   (ভিজিট : ১০৯)
X

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার দুপুরে সদর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ভাতশালা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত ওই যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

ওইসময় তিনি বলেন, যুবসমাজ দেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। দক্ষতা, উদ্ভাবন এবং সততার মাধ্যমে তরুণরা ভবিষ্যৎ বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা এনসিপির সদস্য সচিব মো. নূর ইসলাম, তরুণ উদ্যোক্তা মো. দেলোয়ার হোসেন, সানজিদা জেরিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নকলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।

ওইসময় জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ ও যুব প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy