প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম আপডেট: ০৭.১২.২০২৫ ৭:১১ পিএম (ভিজিট : ১১২)

X
রমজান আলী হাটের পাশে হিন্দুপাড়ায় আগুন নিভানোর চেষ্টা।
রাউজান সদর ইউনিয়নের রমজান আলীহাটের পাশের নাথ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার বিকালে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন বৈদ্যুতিক সর্টসাকিট থেকে এই আগুনের সূত্র পাত হয়েছে। জানা যায় হঠাৎ করে সূত্রপাত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাড়ার লোকজনের চিৎকার আর আগুনের লেলিহান শিখা দেখে আশে পাশের লোকজন ছুটে এসে আগুন নিভানোর প্রাণপণ চেষ্টা করে।
খবর পেয়ে রাউজান দমকল বাহিনীর সদস্যরা এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাড়ির অন্যান্য ঘর রক্ষা পায়।
ফায়ার ষ্টেশনের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন খান বলেছেন এই আগুনে বসতঘর পুড়ে নিঃস্ব হয়েছে বিমল নাথ ও পরিমল নাথের পরিবার। দুটি পরিবারের ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১৫ লাখ টাকা।