বেঞ্চে শুইয়ে দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মাদ্রাসা শিক্ষকের

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের শাহরাস্তিতে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে থানা পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

2025-12-08T01:09:08+00:00
2025-12-08T01:09:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেঞ্চে শুইয়ে দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মাদ্রাসা শিক্ষকের
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১:০৯ এএম   (ভিজিট : ১৮৭৯)
X

চাঁদপুরের শাহরাস্তিতে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে থানা পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণীর দুইজন ছাত্রীকে উক্ত মাদ্রাসার ইংরেজি শিক্ষক আব্দুল মালেক কু-প্রস্তাব প্রদানসহ ভিকটিমদ্বয়ের স্পর্শকাতর স্থানে হাত দেয়।

এসময় এক শিক্ষার্থী চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করলে শিক্ষক আব্দুল মালেক তাকে শ্রেণী কক্ষের বেঞ্চিতে শুইয়ে ধর্ষণের চেষ্টা করে।

মাদ্রাসার অধ্যক্ষের কাছে গিয়ে বিষয়টি জানালে তিনি ভুক্তভোগী শিক্ষার্থীকে ধমক দেয়। এসময় কোন ধরনের প্রতিকার না পেয়ে ভুক্তভোগী শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করে। যার প্রেক্ষিতে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে আটক করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মাদ্রাসার অভিভাবক সদস্য ইব্রাহিম খলিল মঞ্জু বলেন, আমি বিষয়টি ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের কাছ থেকে জেনেছি। এ বিষয়ে অধ্যক্ষ একরামুল হক মজুমদার বিষয়টি সমাধানে চেষ্টা করলে এতো দূর যেতো না, এখানে অধ্যক্ষের গাফিলতি রয়েছে।

চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনি বিষয়টি আদালত থেকে জানেন, আমি বক্তব্য দিতে পারব না।




  বিষয়:   মাদ্রাসাছাত্রী  ধর্ষণ  যৌন হয়রানি  মাদ্রাসা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy