ফুলবাড়ীতে বিএনপির যৌথ কর্মীসভায় ঐক্যের আহ্বান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুর-৫ আসনের নির্বাচনী এলাকা ফুলবাড়ীতে বিএনপির ঘোষিত দলীয় প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান জামানকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা ও

2025-12-08T10:24:14+00:00
2025-12-08T10:24:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে বিএনপির যৌথ কর্মীসভায় ঐক্যের আহ্বান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:২৪ এএম   (ভিজিট : ১৮০)
X

দিনাজপুর-৫ আসনের নির্বাচনী এলাকা ফুলবাড়ীতে বিএনপির ঘোষিত দলীয় প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান জামানকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির নেতারা অতীতের সকল ভেদাভেদ ভুলে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রোববার সন্ধ্যায় ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতিত্বে কর্মিসভাটি অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সরকারি কলেজ সংসদের সাবেক ছাত্রদল নেতা ও সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. নবিউল ইসলাম,পৌর বিএনপির সভাপতি আবুল বাশার,উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম,সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরতুজা হক অস্টিন,উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ সরকার,পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছুর রহমান নবাব,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়—এটাই বিএনপির মূল নীতি। দলীয় মনোনয়ন কেন্দ্রের সিদ্ধান্তে দেওয়া হয়েছে। তাই ব্যক্তিগত মতভেদ ভুলে সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামতে হবে।” তিনি ফুলবাড়ী-পার্বতীপুর এলাকা থেকে দখলবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করে উন্নয়ন এগিয়ে নিতে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার একেএম কামরুজ্জামান বলেন, “বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ফুলবাড়ী-পার্বতীপুরের উন্নয়ন ও আইনের শাসন নিশ্চিত করা হবে। এই জনপদকে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যু মুক্ত করা হবে।” তিনি দেশপ্রেমিক সকল নাগরিককে জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে এক হওয়ার আহ্বান জানান।

সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মো. নবিউল ইসলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy