বাসন মেট্রো থানায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা মহিলা দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি

2025-12-08T11:22:03+00:00
2025-12-08T11:22:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাসন মেট্রো থানায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১১:২২ এএম   (ভিজিট : ৬০)
X

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা মহিলা দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে স্থানীয় চান্দনা চৌরাস্তা এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাসন মেট্রো থানা মহিলা দলের আহ্বায়ক মমতাজ মহলের সভাপতিত্বে এবং সদস্য সচিব নার্গিস আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদিকা মোসা: আনোয়ারা বেগম, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা খাদিজা আক্তার বীনা, যুগ্ম সাধারণ সম্পাদিকা দীপা চৌধুরী ও সাবিহা আক্তার, সাংগঠনিক সম্পাদিকা মোসা: সোহেলী সুলতানা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাসন থানা মহিলা দলের যুগ্ম আহ্বায়িকা হালিমা আক্তার, শ্যামা তাহিরা, নাসরিন আক্তারসহ মহিলা দলের অন্যান্য নেত্রীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy