‎বসতঘরে গৃহবধূকে কুপিয়ে হত্যা স্বামীসহ ২ আটক

‎পাকুন্দিয়া (কিশোরগঞ্জে) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বসতঘরে জেসমিন আক্তার (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।‎রোববার (৭ ডিসেম্বর) রাত সাড়ে

2025-12-08T12:02:56+00:00
2025-12-08T12:02:56+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
‎বসতঘরে গৃহবধূকে কুপিয়ে হত্যা স্বামীসহ ২ আটক
‎পাকুন্দিয়া (কিশোরগঞ্জে) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:০২ পিএম   (ভিজিট : ১৩২)
X

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বসতঘরে জেসমিন আক্তার (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

‎রোববার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী ভিটাপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

‎পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১১টার দিকে ৯৯৯-এ ফোন করে স্থানীয়রা পুলিশকে হত্যাকাণ্ডের খবর জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত সেটি জানা যায়নি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy