আত্রাইয়ে নবাগত ওসি যোগদান

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর আত্রাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. আব্দুল করিম গতকাল রোববার (৭ ডিসেম্বর) সন্ধায় তিনি আনুষ্ঠানিকভাবে

2025-12-08T12:18:53+00:00
2025-12-08T12:18:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আত্রাইয়ে নবাগত ওসি যোগদান
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ পিএম   (ভিজিট : ৩৭)
X

নওগাঁর আত্রাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. আব্দুল করিম গতকাল রোববার  (৭ ডিসেম্বর) সন্ধায় তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে আত্রাই থানায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মো. আব্দুল করিম  আত্রাইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকাবাসীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে নিজের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেন। 

আত্রাইয়ের জনগণের সঙ্গে হাত মিলিয়ে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি কাজ করে যাবেন। পুলিশ-জনতা সম্পর্ককে আরও গতিশীল ও জোরদার করতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।নতুন ওসি তার বক্তব্যে আরও যোগ করেন, আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হবে। অপরাধ প্রতিরোধে যেকোনো প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমি বিশ্বাস করি, এলাকাবাসীর আন্তরিক সমর্থন ও সহযোগিতা পেলে আত্রাইকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্তথানা হিসেবে গড়ে তোলা সম্ভব।

মো. আব্দুল করিম-এর যোগদানে আত্রাই থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে স্বাগত জানান। এলাকার সচেতন নাগরিকরাও নতুন ওসির সফলতা ও সার্থকতা কামনা করেছেন। উল্লেখ্য তিনি পূর্বে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ  হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy