শিম চাষে স্বপ্ন বুনছেন চন্দনাইশের কৃষকরা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শীতকালীন সবজি শিমের চাষে দিনদিন বাড়ছে কৃষকদের আগ্রহ। দেশি জাতের পাশাপাশি উচ্চফলনশীল বারি-৪ ও ইপসা-১

2025-12-08T12:29:21+00:00
2025-12-08T12:29:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিম চাষে স্বপ্ন বুনছেন চন্দনাইশের কৃষকরা
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২৯ পিএম   (ভিজিট : ৯৩)
X

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শীতকালীন সবজি শিমের চাষে দিনদিন বাড়ছে কৃষকদের আগ্রহ। দেশি জাতের পাশাপাশি উচ্চফলনশীল বারি-৪ ও ইপসা-১ জাতের শিমের ফলন ভালো হওয়ায় কৃষকরা খুশি। শিম দিয়ে তরকারি, ভর্তা ও বিচি নানা রেসিপি তৈরি হওয়ায় এটি শীতকালীন প্রিয় সবজি হিসেবে সবার কাছে পরিচিত।

গত মৌসুমে উপজেলার শিম চাষ হয়েছিল ৪৫০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে ধোপাছড়ি ইউনিয়নে ১৫০ হেক্টর, দোহাজারী পৌরসভায় ২৫০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। চরাঞ্চল ছাড়াও কাঞ্চনাবাদ, ছৈয়দাবাদ, হাশিমপুর, বরকল, বরমা, সাতবাড়ীয়া ও বৈলতলী এলাকায় কৃষকরা সফলভাবে শিম চাষ করছেন। দোহাজারী পাইকারী বাজার থেকে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিম পৌঁছে যাচ্ছে। বর্তমানে দেশি শিম খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায় প্রতি কেজি।

ধোপাছড়ি ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাজু দাশ জানান, চলতি মৌসুমে ধোপাছড়ি ইউনিয়নে ২০০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ৫০ হেক্টর বেশি। কৃষকরা বীজ, সার ও শ্রমিকের খরচ সামলিয়ে ভালো লাভের আশা করছেন। হাশিমপুর এলাকার আব্দুল আলিম জানান, গত বছর দুই কানি জমিতে চাষ করলেও এবছর চার কানি জমিতে চাষ করছেন। আবহাওয়া অনুকূল এবং সরকারি প্রণোদনার সহায়তায় কৃষকরা সন্তুষ্ট।

চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ আজাদ হোসেন বলেন, পাহাড়, নদী ও সমতল পরিবেষ্টিত চন্দনাইশে শীতকালীন সবজির চাষ সম্প্রসারণে কৃষকরা সফল। শিমের পাশাপাশি বেগুন, মূলা, লাউ, ফুলকপি ও বাঁধাকপি চাষ হচ্ছে। সরকারি বীজ, সার ও উপকরণের সহায়তায় কৃষকরা সঠিক পরামর্শ নিয়ে লাভবান হচ্ছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy