প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২৯ পিএম (ভিজিট : ৪৪)

X
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কখনোই কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি উল্লেখ করে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, খালেদা জিয়া শুধু বিএনপি’র নেত্রী নন, তিনি সারাদেশের নেতা। দেশে এখনো ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র থেকে উত্তরণে খালেদা জিয়ার মতো শক্তিশালী নেতৃত্ব অপরিহার্য। এই ক্রান্তিকালে তার সুস্থ থাকা দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।
গতকাল রোববার বাদ জোহর ২৭নং ওয়ার্ডের পুর্ব বানিয়াখামার বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও ইয়াতিম খানায় ২৭নং ওয়ার্ডে বিএনপি’র আয়োজনে বিএনপি’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
দোয়া পরিচালনা করেন মাওলানা মহসীন। দোয়া শেষে ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে বড় বাজার হেলাতলা মসজিদে খুলনা বড় বাজার ব্যবসায়ী সমিতি ও বড় বাজার গমজাত ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। দোয়া পরিচালনা করেন মাওলানা হুসাইন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পান্না মোল্লা, আব্দুল মান্নান, সোহাগ দেওয়ান, কবির হোসেন, নূরে আলম, আব্দুল ওদুদ, সিরাজুল ইসলাম, সৈয়দ বোরহান, লোকমান হোসেন, হাবিবুর রহমান রতন, মোল্লা ফিরোজ আহমেদ, লাভলু খান ও রুবেল।
বাদ মাগরিব ২০নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে শেখপাড়া আস্তানা দারুল কুরআন হাফিজিয়িা মাদ্রাসায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছাত্রদের মাঝে খাবার বিতরন করেন নজরুল ইসলাম মঞ্জু।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, এড. গোলাম মওলা, শের আলম সান্টু, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল সহ প্রমুখ।