রপুরে ৪ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে সিমান্ত এলাকায় শ্রীবর্দীতে চোরাকারবারীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় ডাভ সাবান জব্দ করেছে বর্ডার গার্ড

2025-12-08T12:36:16+00:00
2025-12-08T12:36:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রপুরে ৪ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৬ পিএম   (ভিজিট : ৫৯)
X

শেরপুরে সিমান্ত এলাকায় শ্রীবর্দীতে  চোরাকারবারীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় ডাভ সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৭ ডিসেম্বর রবিবার বিকেলে  উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী বড়ইকুচি পশ্চিমপাড়া গ্রামে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপি’র একটি টহল দল ওই অভিযান পরিচালনা করে।

জানা যায়, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বড়ইকুচি এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। ওইসময় স্থানীয় আব্দুল বারেকের ছেলে মো. রাব্বানীর বসতবাড়ির পাশে খড়ের গাদায় লুকানো অবস্থায় ১৮টি বস্তায় ৮৯টি কার্টুনের ভেতর ৬ হাজার ৪০৮ পিস ভারতীয় ডাভ সাবান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা।

এসব পণ্য অবৈধভাবে সীমান্তপথে পাচার করে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা বিজিবির। তবে অভিযানকালে রাব্বানী বা অন্য কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভারতীয় সাবান জব্দের বিষয়টি নিশ্চিত করে কর্ণজোড়া বিওপি’র ক্যাম্প ইনচার্জ সুবেদার মো. ফুলু মিয়া বলেন, ভারতীয় মালামাল জব্দের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy