মনোনয়ন দ্বন্দ্বে গাজীপুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুর—১ আসনের মনোনয়ন ঘিরে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি

2025-12-08T12:49:05+00:00
2025-12-08T12:53:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোনয়ন দ্বন্দ্বে গাজীপুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৯ পিএম  আপডেট: ০৮.১২.২০২৫ ১২:৫৩ পিএম  (ভিজিট : ৩৫)
X

গাজীপুর—১ আসনের মনোনয়ন ঘিরে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি নির্বাচনী প্রচার—প্রচারণার কাজে ব্যবহৃত মোটর সাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দেয়। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিলে হঠাৎ হামলা চালায় দূর্বৃত্তরা। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মনোনয়ন বঞ্চিত ইশরাক সিদ্দিকীর দাবি, এই আসনের মনোনয়ন ঘিরে এলাকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ কাজ করছিল। তারই প্রতিফলন হিসেবে আজকে বিক্ষোভ করার কথা ছিল। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় হাতে নাতে কয়েকজনকে আটকও করা হয়।

তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে গাজীপুর ১ আসনে মনোনয়ন প্রাপ্ত কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান জানান,আমাদের কর্মীরা ওই এলাকাটিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল হঠাৎ করে দুষ্কৃতিকারীরা আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। 

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে মনোনয়ন দেয় তার দল। এই আসনে বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

কালিয়াকৈর থানার অন্তর্গত মৌচাক পুলিশ ফাড়ির পরিদর্শক মোঃ শামিম জানান,দু গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ দেয়া হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy