আড়াইহাজারে গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট এলাকায় সোমবার (৮ ডিসেম্বর) সকালে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ৬৮ কেজি গাঁজা উদ্ধার

2025-12-08T13:54:32+00:00
2025-12-08T13:54:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১:৫৪ পিএম   (ভিজিট : ৭০)
X

নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট এলাকায় সোমবার (৮ ডিসেম্বর) সকালে একটি কাভার্ড ভ্যানে  তল্লাশি করে ৬৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১। সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে ভ্যানচালক মাদক পাচারকারী সাগরচ চন্দ্র দাস (২৮) কে।  র‍্যাব-১১ কাভার্ডভ্যানসহ আটক সাগরের মোবাইল ফোন জব্দ করেছে। 

গ্রেপ্তার সাগর (২৮) বি.বাড়িয়া জেলার কসবা থানার কালামুড়িয়া এলাকার বাসিন্দা এবং মুরাদপুর উপজেলার ছিলমপুর এলাকায় ও বসবাস করেন বলে র‍্যাব-১১ সূত্রে জানা গেছে। তাকে আড়াইহাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অভিযানটি র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি দল সোমবার সকা‌লে পরিচালনা করে।

র‍্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি হলুদ রঙের কাভার্ড ভ্যানে করে মাদকদ্রব্য নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় সরবরাহের প্রস্তুতি চলছিল। এ সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি দল আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়। সকাল ৯টার দিকে সন্দেহজনক কাভার্ড ভ্যানটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ড্রাইভার প্রথমে সন্তোষজনক জবাব দিতে পারেননি।

পরে ভ্যানের পেছনের দরজা খুলে তল্লাশি চালিয়ে তিনটি লাল প্লাস্টিকের বস্তা ও একটি সাদা বস্তার ভেতর খাকি টেপে মোড়ানো ৬৮ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। সঙ্গে সঙ্গে কাভার্ড ভ্যানটি এবং ড্রাইভারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয় এবং ড্রাইভার সাগরকে গ্রেফতার করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy