প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৩:১১ পিএম (ভিজিট : ৮০)

X
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না।
সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বর্তমান পরিস্থিতিতে নিজেরা ঠিক জানে না তারা কি করবে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়েছে এবং নির্বাচন সময়মতো হবে।
তিনি আরও বলেন, “আমরা যেখানেই গেছি বলেছি নির্বাচন সময়মতো হবে। আমাদেরকে কেউ গলা ধরে বলেনি, কখন নির্বাচন দিতে হবে। তবে দেশে একটি নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত সরকার আসা উচিত। ইউনিভার্সাল ডেমোক্র্যাটিক প্রসেস স্থিতিশীল হওয়া আমাদের বড় অর্জন হবে।”
নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কি না, তা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের বলে উল্লেখ করেছেন তিনি।