হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নাবিক নিহত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোঃ দেলোয়ার হোসেন (২৯) নামে নৌবাহিনীর নাবিক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে

2025-12-08T15:25:10+00:00
2025-12-08T15:32:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নাবিক নিহত
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৩:২৫ পিএম  আপডেট: ০৮.১২.২০২৫ ৩:৩২ পিএম  (ভিজিট : ৪৯)
X

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোঃ দেলোয়ার হোসেন (২৯) নামে নৌবাহিনীর নাবিক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চিকনদন্ডী মিস্ত্রি ঘাটাস্থ চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ফটিকছড়ি উপজেলাধীন ভুঁজপুর থানার বাগানবাজার চিকন ছড়া মতিন নগর গ্রামের শিরু মিয়ার বাড়ির মিরাজ মিয়ার পুত্র।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ী ফরিদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে বিকট একটা শব্দ শুনতে পেয়ে দোকান থেকে বেরিয়ে দেখেন সড়কের উপর গুরুতর আহত অবস্থায় ওই নাবিক পড়ে আছে।পাশে মোটরসাইকেল, তার জাতীয় ও চাকরীর আইডি কার্ড, মোবাইল ফোন সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে। সব কুড়িয়ে শাহজাহান নামে এক সিএনজি চালকসহ আহতকে প্রথমে চৌধুরীহাট একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যান। আহত ব্যক্তি স্পষ্ট কথা বলতে না পারলেও ঘো ঘো শব্দ করছিলেন বলে জানান ফরিদ। কর্তব্যরত চিকিৎসক অবস্থা শঙ্কটাপন্ন দেখে উন্নত চিকিৎসার অন্যত্র নিয়ে যেতে বলেন।

দ্রুত চিকিৎসার্থে সিএনজি যোগে হাটহাজারীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কয়েক মিনিট পর সে মারা যায়। তবে চিকিৎসক আপ্রাণ চেষ্টা করেন তাকে বাঁচাতে। ধারণা করা হচ্ছে দ্রুত গতির মোটরসাইকেল হঠাৎ কড়া ব্রেক অথবা সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।

নিহতের ভাগিনা মোঃ ইউসুফ (২০) জানান, ফোন পেয়ে নারায়নহাট কর্মস্থল থেকে মামাকে নিতে এসেছেন। নিহত সকাল সাড়ে ৫ টার দিকে বাড়ি থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। প্রতি সপ্তাহে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামে কর্মস্থলে যেতেন। নিহত সাত ভাই বোনের মধ্যে সবার ছোট। তার সোহা নামে দুই বছরের একটা কন্যা সন্তান আছে। 

রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। যেহেতু মৃত্যুর সঠিক কারণ পাওয়া যায়নি। এমনও হতে পারে উনি স্ট্রোক করেছেন। রিপোর্টের পর সঠিক কারণ জানা যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy