লক্ষ্মীপুরে দাফনের ২ মাস পর লাশ উত্তোলন

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

লক্ষ্মীপুরে দাফনের দুই মাস পর মহসিন কবির নামে এক সৌদি প্রবাসীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।সোমবার (৮

2025-12-08T15:54:14+00:00
2025-12-08T15:59:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে দাফনের ২ মাস পর লাশ উত্তোলন
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম  আপডেট: ০৮.১২.২০২৫ ৩:৫৯ পিএম  (ভিজিট : ৩২)
X

লক্ষ্মীপুরে দাফনের দুই মাস পর মহসিন কবির নামে এক সৌদি প্রবাসীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মতলবপুর গ্রামে পারিবারিক কবরস্থান থেকে  তার লাশ  উত্তোলন করা হয়।

সৌদি আরবে তাকে অপহরণের পর হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তের জন্য এ লাশ উত্তোলন করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ও মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেনের উপস্থিত ছিলেন। মৃত মহসিন পার্বতীনগর ইউনিয়নের মতলবপুর গ্রামের মাওলানা মো. নুরুল্লাহ এর ছেলে। 

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ ডিসেম্বর মহসিন একটি ট্রাভেল এজেন্সিতে চাকরির উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে তার মালিক মোরশেদ আলমের সঙ্গে আর্থিন লেনদেন নিয়ে তার দ্বন্দ্ব সৃষ্টি হয়। দীর্ঘদিন তাদের দ্বন্দ্ব চলে। এরমধ্যেই চলতি বছরের ১৭ আগস্ট মহসিন সেখানে অপহরণের শিকার হয়। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ ছিল। ঘটনার কয়েকদিন পর তার মরদেহ উদ্ধার করে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন প্রক্রিয়া শেষে গত ২ সেপ্টেম্বর মরদেহ দেশে আসে। মরদেহ গ্রহণের সময়ই পরিবার সন্দেহ করে মহসিনের মৃত্যু স্বাভাবিক ছিল না। তাকে পরিল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করে পরিবার। পরে ২২ অক্টোবর নিহতের স্ত্রী রওশন আক্তার বাদী হয়ে মোরশেদ আলমসহ ৪ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। 

অভিযুক্ত মোরশেদ সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দি এলাকার বলের বাড়ির মৃত সিরাজ উল্যার ছেলে। অভিযুক্ত অন্যরা হলেন- মোরশেদের স্ত্রী রোকসানা আক্তার, আত্মীয় মো. হাছিব, মো. রায়হান। তারা হাসন্দি এলাকার বাসিন্দা। 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভি দাশ বলেন, মামলার তদন্তের প্রেক্ষিতে আদালতের নির্দেশে মৃত মহসিনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ ফের দাফন করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy