মনোহরদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।রবিবার (৭ ডিসেম্বর)

2025-12-08T16:10:05+00:00
2025-12-08T16:10:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৪:১০ পিএম   (ভিজিট : ১৩২)
X

নরসিংদীর মনোহরদীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা চালাকচর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে চালাকচর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদুল হাসান ফোটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনির, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সাবেক ভিপি ও উপজেলা বিএনপি সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস ছামাদ আকন্দ বকুল, উপজেলা মহিলা দলের নেত্রী কামরুন নাহার প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন প্রধান অতিথি নিজে এতে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy