টেকনাফে কোস্টগার্ডের অভিযানে নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় গহীন পাহাড়ি এলাকায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় বন্দুকসহ ৩ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। এ

2025-12-08T16:13:58+00:00
2025-12-08T16:13:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম   (ভিজিট : ৫৩)
X

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় গহীন পাহাড়ি এলাকায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় বন্দুকসহ ৩ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ মোট ৭ জনকে উদ্ধার করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা বাহারছড়ার মারিশবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ৩ জন মানবপাচারকারীকে আটক করা হয়।

পরবর্তীতে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গোপন আস্তানা থেকে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।

টেকনাফ বিসিজি স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সালাহউদ্দিন তানভীর প্রেস ব্রিফিংয়ে জানান, পাচারকারীরা ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন করে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ব্যক্তিরা, জব্দ করা আগ্নেয়াস্ত্র ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy