কর্ণফুলি পেপার মিলস থেকে ইসিতে গেল ৫৩১ টন কাগজ

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপাতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম) হতে চলতি

2025-12-08T16:15:27+00:00
2025-12-08T16:15:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কর্ণফুলি পেপার মিলস থেকে ইসিতে গেল ৫৩১ টন কাগজ
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৪:১৫ পিএম   (ভিজিট : ৯৭)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপাতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম) হতে চলতি অর্থ বছরে ৯ শত ১৫ মেট্রিকটন কাগজের চাহিদাপত্র দিয়েছিলেন বাংলাদেশ স্টেশনারী অফিস  (বিএসও)। যার বর্তমান বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭ শত ৮১ টাকা। 

আবার বিএসও হতে নির্বাচন কমিশন এই কাগজ কিনে নিয়ে ব্যালট পেপার ছাপানোর কাজে ব্যবহার করে। চাহিদা পত্রের বিপরীতে  ইতিমধ্যে ৫ শত ৩১ মেট্রিকটন কাগজ সরবরাহ করা হয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারীর প্রথম সপ্তাহে বাকি ৩ শত ৮৪ মেট্রিকটন কাগজ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ শহীদ উল্লাহ।

কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন কেপিএম মিল হতে ব্রাউন, সবুজ  ও গোলাপি  রঙের কাগজের চাহিদাপত্র দিয়েছেন।  ডিসেম্বর এর মধ্যে এই কাগজ সরবরাহ এর জন্য বলা হয়েছে। ইতিমধ্যে আমরা সিংহ ভাগ কাগজ  সরবরাহ  করেছি। আশা করছি ডিসেম্বর এর মধ্যে বাকি কাগজ সরবরাহ করবো।

তবে কাপ্তাই লেকের পানি শুকিয়ে যাওয়ায় কাগজ উৎপাদন নিয়ে আমরা  দুশ্চিন্তায় আছি। কাগজ উৎপাদনে প্রচুর পানির প্রয়োজন। যা লেক থেকে ব্যবহার করা হয়। তিনি জানান, আমাদের তিনটি মেশিন। এখন শুধুমাত্র একটি মেশিন চালু আছে। একটি মেশিনে দিনে ২৫ থেকে ৩০ মেট্রিক টন কাগজ উৎপাদন হয়।

প্রসঙ্গত, রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কেপিএম  একটি রাষ্ট্রায়াত্ব কাগজ ও মন্ড উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাগজ কলগুলোর মধ্যে অন্যতম, যা ১৯৫০-এর দশকে প্রতিষ্ঠিত হয়েছিলো এবং এটি দেশের প্রথম শিল্প সংস্থাগুলোর মধ্যে একটি যা কারখানা আইনের আওতায় নিবন্ধিত হয়েছিল। বর্তমানে এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর অধীনে পরিচালিত হয়ে আসছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy