প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম (ভিজিট : ৫২২)

X
যুক্তরাষ্ট্র দূতাবাস ও ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ (ওয়াইভিবি) এর মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা জোরদারে গঠনমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান এবং ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ (ওয়াইভিবি) এর চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার-এর মধ্যে সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্ভাব্য যৌথ সহযোগিতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সদস্যরাও বৈঠকে অংশ নেন।
বৈঠকে এরিক গিলান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারের নেতৃত্বে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের কার্যক্রমকে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের তরুণ সমাজকে সম্পৃক্ত করার জন্য প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র দূতাবাস ভবিষ্যতে ওয়াইভিবি এর সঙ্গে বিভিন্ন যুবকেন্দ্রিক কর্মসূচি, নেতৃত্ব উন্নয়ন ও নীতি-সংলাপভিত্তিক ইভেন্টে যৌথভাবে কাজ করার সম্ভাবনা দেখছে।
বৈঠকটি উভয় পক্ষের পারস্পরিক সহযোগিতা, উন্নয়নমূলক ধারণা বিনিময় এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে উদ্দীপনামূলক ভূমিকা রাখবে বলে তারা আশা করেন।