খুলনার কুখ্যাত সন্ত্রাসী চিংড়ি পলাশ গ্রেফতার

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনায় ৮টি হত্যা মামলাসহ মোট ১২ মামলার আসামি চিহ্নিত কুখ্যাত সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে ‘চিংড়ি পলাশ’কে গ্রেপ্তার করেছে

2025-12-08T16:29:08+00:00
2025-12-08T16:29:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনার কুখ্যাত সন্ত্রাসী চিংড়ি পলাশ গ্রেফতার
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৪:২৯ পিএম   (ভিজিট : ৮৮)
X

খুলনায় ৮টি হত্যা মামলাসহ মোট ১২ মামলার আসামি চিহ্নিত কুখ্যাত  সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে ‘চিংড়ি পলাশ’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ ও যশোর ক্যাম্পের একটি বিশেষ দল।

রোববার (৭ ডিসেম্বর)  রাত ৯টার দিকে যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

খুলনা র‌্যাব সি‌পি‌সি কোম্পা‌নির র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে পলাশ তালুকদার সন্ধ্যার পর তার কয়েকজন সহযোগীকে নিয়ে শংকরপুর জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছিলেন। পরে র‌্যাবের একটি অভিযানকারী দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও  জানায়, পলাশ তালুকদারের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় ৮টি হত্যা মামলা রয়েছে। এছাড়া মাদক ব্যবসা, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরণসহ আরও চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে খুলনা, যশোর ও আশপাশের বিভিন্ন এলাকায় চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে তিনি চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে ভয়ভীতি, মারধর এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। এসব কারণে তিনি এলাকায় ‘চিংড়ি পলাশ’ নামে পরিচিতি পান।

চিংড়ি পলাশকে এর আগেও গ্রেপ্তার করা হয় পরবর্তীতে  জামিনে বেরিয়ে ফের সন্ত্রাসী কর্মকান্ড সক্রিয় হয়।

জানা যায়, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর যৌথবাহিনীর হাতে স্ত্রীসহ আটক হয়েছিলেন পলাশ। প্রায় চার মাস আগে জামিনে বেরিয়ে এসে তিনি আবারও চাঁদাবাজি ও মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।

খুলনার খালিশপুরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ডিলার হিসেবেও তার পরিচিতি আছে। খুলনা মহানগরীর বেশ কিছু আলোচিত হত্যাকাণ্ডেও পলাশের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে তার সহযোগীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy