প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৮ পিএম (ভিজিট : ৭৯)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফাইজুল হক রাজাপুর-কাঠালিয়া-১ আসনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক বিশাল বর্ণাঢ্য মিছিল করেন।
সোমবার বিকেল ৪টায় রাজাপুর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বাইপাস মোড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
গণসংযোগকালে ডা. ফাইজুল হক বলেন, “নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশের গণতন্ত্র ও উন্নয়ন সম্ভব নয়। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণ ন্যায়ের পক্ষে রায় দেবে।”
মিছিলে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রশিবির ও সমর্থকরা অংশ নেন।