কেরানীগঞ্জে শ্রমিকদের রোডমার্চে নারীর অধিকার দাবি

কেরানীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উপলক্ষে কেরানীগঞ্জে তৈরি পোশাক শ্রমিকদের অংশগ্রহণে র‌্যালি ও রোড মার্চ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮

2025-12-08T17:01:47+00:00
2025-12-08T17:01:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে শ্রমিকদের রোডমার্চে নারীর অধিকার দাবি
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:০১ পিএম   (ভিজিট : ৭২)
X

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উপলক্ষে কেরানীগঞ্জে তৈরি পোশাক শ্রমিকদের অংশগ্রহণে র‌্যালি ও রোড মার্চ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) ও কেরানীগঞ্জ ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নারী-পুরুষ শ্রমিকরা ব্যানার–প্ল্যাকার্ড হাতে সহিংসতার বিরুদ্ধে স্লোগান দেন।

বক্তারা বলেন, তৈরি পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকরা প্রায়ই লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানির শিকার হন। এ পরিস্থিতি বন্ধে সচেতনতা বৃদ্ধি, কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং প্রতিটি কারখানায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি সক্রিয় করার দাবি জানান তারা।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক প্রতিনিধিরা নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।

এসময় কেরানীগঞ্জ ক্ষুদ্র গার্মেন্টস শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি ইকবাল হাসান, লেবার ফেডারেশনের প্রোগ্রাম সমন্বয়কারী এ এইচ এম মোরশেদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার সরোয়ার আলম, কেরানীগঞ্জ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম সরোয়ার, লেবার ফেডারেশনের কমিউনিকেশন অফিসার আল ইমরান হোসেনসহ বিভিন্ন কারখানার শ্রমিক, ট্রেড ইউনিয়ন নেতা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা “সহিংসতা নয়, মর্যাদাপূর্ণ কাজ” ও “নিরাপদ কর্মক্ষেত্র শ্রমিকের অধিকার”— এ ধরনের স্লোগান দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy