সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে

2025-12-08T17:03:54+00:00
2025-12-08T17:03:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:০৩ পিএম   (ভিজিট : ৫৭)
X

সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম. কামরুজ্জামান, সহ-সভাপতি আবুল কালাম, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

মতবিনিময় সভায় পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার প্রথম লক্ষ্য—নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখা। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের অভিজ্ঞতা আপনাদের জানা। গণতন্ত্রের অগ্রযাত্রায় আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন—‘২০২৬ সালের নির্বাচন ইতিহাসে স্থান করে নেবে।’ আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। জনগণ যেন নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে—এই পরিবেশ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। কে জিতলো বা হারলো, সেটি পুলিশের কাজ নয়; আমরা কেবল সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিতে চাই।”

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার রোধ, সুন্দরবনে দস্যুতা দমন এবং জেলা জুড়ে চুরি–ছিনতাই প্রতিরোধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। অনলাইন জুয়া, মাদক, সাইবার বুলিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব কাজে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy