বাজিতপুরে আবারও চালু হলো সড়ক ও জনপদের ফেরিটি

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী ঘাট থেকে হুমাইপুর ফেরিঘাট পর্যন্ত ঘোড়াউত্রা নদী দিয়ে সড়ক ও জনপদের ফেরিটি

2025-12-08T17:09:03+00:00
2025-12-08T17:09:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাজিতপুরে আবারও চালু হলো সড়ক ও জনপদের ফেরিটি
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম   (ভিজিট : ৫৫)
X

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী ঘাট থেকে হুমাইপুর ফেরিঘাট পর্যন্ত ঘোড়াউত্রা নদী দিয়ে সড়ক ও জনপদের ফেরিটি আজ সোমবার বিকেলে চালু হয়েছে। ফেরি চলাচলের ইজারাদার মেসার্স বকুল ট্রেডার্স কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার। 

জানা যায়, এই ফেরি চালু হওয়ার ফলে বাজিতপুর, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন হাওর অধ্যুষিত উপজেলাগুলোর হাজার হাজার লোকজনের চলাচলে সুবিধা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

প্রত্যক্ষর্দশীরা জানান, শুধু শুকনো মৌসুমে নয়, বর্ষাকালে ফেরি চলাচল অষ্টগ্রাম পর্যন্ত চালু থাকলে সারাবছর এই ৩ উপজেলার জনগণ যেমন উপকৃত হতো, তেমনিভাবে পাটুলী ঘাটটিও একটি পর্যটন কেন্দ্র হিসেবে কিশোরগঞ্জ জেলার মধ্যে অন্যতম হয়ে থাকতো। বছরে ৪-৫ মাস ফেরি চলাচল থাকে। 

এলাকাবাসীর দাবি, যদি সারাবছর ফেরিটি চলাচল থাকতো তাহলে পাটুলী ফেরিঘাটটি একটি অন্যতম বাজার হিসেবে পরিগণিত হতো বলে অনেকে মন্তব্য করেন। 

আজ সোমবার ফেরি চলাচলের আগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শাহরিয়ার সোহেল, হায়দার আলী, জাকির পারভেজ, মোঃ রানা মিয়া, মোজাম্মেল হক, কাজল মিয়া ও সুমন মিয়া।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy