নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থীর মতবিনিময়

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ড. মিজানুর রহমানের সাথে নাচোলে স্থানীয়

2025-12-08T17:21:19+00:00
2025-12-08T17:21:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থীর মতবিনিময়
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:২১ পিএম   (ভিজিট : ১২৯)
X

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ড. মিজানুর রহমানের সাথে নাচোলে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে নাচোল মধ্যবাজার দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় সংসদে একজন সৎ ও ঈমানদার প্রতিনিধি বাছাই করা প্রতিটি ভোটারের ঈমানী দায়িত্ব। তিনি এই দায়িত্ববোধ থেকে এলাকার ভোটারদেরকে তাদের যোগ্য প্রার্থী বেছে নেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানান। একই সাথে নির্বাচনের প্রচার-প্রচারণায় তিনি সাংবাদিকদের নিরপেক্ষ সহযোগিতা কামনা করেন।

​মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনী সমন্বয়ক ইয়াহ্ইয়া খালেদ, নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, পৌর নায়েবে আমীর ডা রফিকুল ইসলামএবং পৌর সেক্রেটারি প্রভাষক খলিলুর রহমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy