কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই জয়গানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও

2025-12-08T17:30:49+00:00
2025-12-08T17:30:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৩০ পিএম   (ভিজিট : ৫৬)
X

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই জয়গানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, কুড়িগ্রামের আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, কুড়িগ্রামের আয়োজনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ৮ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে করা হয়েছে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা এর সভাপতিত্বে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা। 

জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেনের আমন্ত্রণে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের নেতা নিজাম উদ্দিন খান, শাহ জালাল সবুজ, জুলাই শহীদ পরিবারের সদস্য আব্দুল আজিজ নাহিদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য আজিজুল ইসলাম, আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উপ-কমিটির সদস্য গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু প্রমুখ। 

উদ্বোধনী খেলায় চিলমারী সরকারি কলেজ বনাম কুড়িগ্রাম সরকারি কলেজ অংশগ্রহন করে। ফুটবল খেলায় প্রধান রেফারী হিসেবে মমিনুল ইসলাম মাইকেল, সহকারী রেফারী হিসেবে রাকিবুল ইসলাম মুন, শহিদুল ইসলাম এবং চতুর্থ রেফারী হিসেবে উৎপল কান্তি দায়িত্ব পালন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy