টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে থানা ঘেরাও

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ কর্মসুচী পালন করেছে এলাকাবাসী। এসময় বিক্ষুব্ধরা মিছিল নিয়ে প্রায় এক ঘন্টা টঙ্গী পূর্ব থানা ঘেরাও করে রাখে। সোমবার সকাল ১১টায় থেকে দুপুর পর্যন্ত টঙ্গী পূর্ব থানা ফটকের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

2025-12-08T17:39:25+00:00
2025-12-08T17:39:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে থানা ঘেরাও
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৯ পিএম   (ভিজিট : ২৩৯)
X

গাজীপুরের টঙ্গীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ কর্মসুচী পালন করেছে এলাকাবাসী। এসময় বিক্ষুব্ধরা মিছিল নিয়ে প্রায় এক ঘন্টা টঙ্গী পূর্ব থানা ঘেরাও করে রাখে।  

সোমবার সকাল ১১টায় থেকে দুপুর পর্যন্ত টঙ্গী পূর্ব থানা ফটকের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। 

বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, টঙ্গীতে প্রতিদিনই ছিনতাই, চুরিসহ নানা অপরাধমূলক কর্মকান্ড ঘটছে। বস্তিগুলো পরিণত হয়েছে অপরাধীদের নিরাপদ আশ্রয়ে। সেখানে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে। আর এই মাদকের টাকা জোগাড় করতে ছিনতাইয়ের মতো অপরাধ ঘটছে। এছাড়াও অরক্ষিত বিআরটি ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারাচ্ছেন পথচারীরা। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। 

অবিলম্বে বস্তিগুলোতে যৌথ বাহিনীর অভিযান, সিসিটিভি ক্যামেরা ও সড়কবাতি স্থাপনসহ গ্রেফতার হওয়া আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘন্টা টঙ্গী পূর্ব থানা ঘেরাও করে রাখেন। 

এসময় তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

এর আগে গত শনিবার সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে টঙ্গীর বাটাগেট এলাকায় বিআরটি ফ্লাইওভারে ছুরিকাঘাতে নিহত হন সিদ্দিকুর রহমান নামে এক ব্যাক্তি। ওই ঘটনায় ইমরান নামে এক ছিনতাইকারীকে রবিবার বিকেলে টঙ্গীর মাজার বস্তি থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের কথা স্বীকার করে।





  বিষয়:   টঙ্গীতে ছিনতাই  থানা ঘেরাও  ছিনতাই  টঙ্গী পূর্ব থানা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy