শান্তিগঞ্জে ইউএনও সুকান্ত সাহাকে সংবর্ধনা

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া।সোমবার সকাল ১১টায় উপজেলার

2025-12-08T18:17:54+00:00
2025-12-08T18:17:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তিগঞ্জে ইউএনও সুকান্ত সাহাকে সংবর্ধনা
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৬:১৭ পিএম   (ভিজিট : ৯৫)
X

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া। 

সোমবার সকাল ১১টায় উপজেলার আস্তমা গ্রামের প্রধান সড়কের পশ্চিমে, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে আনুষ্ঠানিকভাবে এই বিদ্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ বার্ষিক ফল প্রকাশ এবং শিক্ষা ক্ষেত্রে 'শান্তিগঞ্জ মডেল'-এর উদ্ভাবক ও প্রতিষ্ঠাতা সভাপতি, বিদায়ী ইউএনও সুকান্ত সাহাকে বদলি-জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করে।

আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন। 

প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিদায়ী ইউএনও সুকান্ত সাহা, নবাগত ইউএনও মো. শাহজাহান, সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ। 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া তাঁর বক্তব্যে বিদায়ী ইউএনও সুকান্ত সাহার ভূমিকার প্রশংসা করে বলেন, এই বিদ্যালয় প্রতিষ্ঠায় ইউএনও সুকান্ত সাহার উদ্যোগ সত্যিই অনন্য। এখানে একটি বিদ্যালয় অত্যন্ত প্রয়োজন ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটুকু সহায়তা প্রয়োজন, আমরা তা দেওয়ার চেষ্টা করেছি। বাচ্চাদের নিরাপদ খেলার মাঠ নিশ্চিত করতে ১০ দিনের মধ্যে মাটি ভরাটের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ধরনের পাঁচটি বিদ্যালয়ে আমরা আলাদাভাবে মেধা যাচাই পরীক্ষা আয়োজন করব। এতে শিক্ষার্থীরা পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার জন্য আগেভাগে প্রস্তুতি পাবে। আশাকরি খুব দ্রুত বিদ্যালয়টি পূর্ণাঙ্গভাবে চালু হবে। তদারকির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগ্য শিক্ষক নিয়োগ। স্কুল ভাঙা থাকলে সমস্যা নেই, কিন্তু শিক্ষক ভাঙা থাকলে সমস্যা। তাই ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। ইউএনও পদাধিকার বলে সভাপতি থাকবেন, যা একটি শক্তিশালী গার্ডিয়ানশিপ নিশ্চিত করবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy