প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৫ পিএম (ভিজিট : ১০১)

X
নরসিংদীর মনোহরদীতে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের ২০২৫–২৬ অর্থবছরের অর্থায়নে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাবসমূহের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজীব মিয়া।
প্রধান অতিথি শিক্ষার মা নোন্নয়নের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার মূল্যায়ন কেবল ফলাফলের ভিত্তিতে নয়, শিক্ষার্থীর দক্ষতা ও সামগ্রিক বিকাশের ওপর হতে হবে। পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজিতে সাবলীলতা নিশ্চিত করতে এবং মোবাইলের অপব্যবহার রোধে প্রতিটি ইউনিয়নে লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হবে। এছাড়াও উন্মুক্ত খেলার মাঠ নির্মাণ ও নিয়মিত শারীরিক কার্যক্রম চালুর বিষয়ে তিনি সবাইকে সচেতন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।