প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম (ভিজিট : ৯২)

X
খাগড়াছড়ির রামগড় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর)সকালে উপজেলা পরিষদ হতে র্যালী বের করা হয়।র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে বিজয় ভাস্কর্যে এসে শেষ হয়।
এসময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, শিশু-কিশোর ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ নেন।আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন অনুষ্ঠান পরিচালনা করেন।
সভায় আলোচকগণ বলেন, ১৯৭১ সালের এই দিনে অকুতোভয় মুক্তিসেনা ও ভারতীয় মিত্র বাহিনীর যৌথ প্রতিরোধের মুখে তৎকালীণ পার্বত্য চট্রগ্রামের ১ম ও ১৯২০সালের প্রাচীন মহকুমা শহর এবং যুদ্ধ চলাকালীন ১নং সেক্টরের হেডকোয়ার্টার রামগড় সম্পূর্ণভাবে হানাদার মুক্ত হয়। এই দিনেই বিজয়ের পতাকা ওড়ে রামগড়ের আকাশে।