প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৪ পিএম (ভিজিট : ১৭৫)

X
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাসির এর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছে মধুখালী উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।
সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত মধুখালী বাজারে প্রচার প্রচারণা চালিয়েছে দলের নেতাকর্মীরা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়।
প্রচার কার্যক্রমে অংশ নেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মন্নু, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সেকেন, উপজেলা যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন মুক্তার, সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হোসেন মুন্নু, তানভীর আহমেদ শিমুল, আকরাম খান, আলী মনসুর দাউদ, মেহেদী হোসেন পলাশ, শিপন সরকার, হাবিবুর রহমান, হাবিবুর রহমান সুমন, ওমর ফারুক, সাদ্দাম আরিফিন সহ অনেকে।